আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে গ্রাস করেছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী, বীর উত্তম।
মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমি আওয়ামী লীগ করি না। আওয়ামী লীগের সঙ্গে আমার অনেক দূরত্ব আছে। আমি দল করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সত্যিই একটি মস্ত বড় দল। আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে গ্রাস করেছে। তার যে সুফল সেটা আওয়ামী লীগ গ্রহণ করছে। এটা অনেক দিন করতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমরা আওয়ামী লীগের চাইতেও সুসংগঠিত দল হতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমাদের চাইতে আওয়ামী লীগের সুবিধা বেশি হবে।’
এমপি হওয়ার জন্য রাজনীতি করেন না দাবি করে কাদের সিদ্দিকী বলেন, ‘এমপি হওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, সরকারে যাওয়ার জন্য, টাকা-পয়সা বানাবার জন্য আমি দল গঠন করি নাই। এখন লুটপাটের সময়।’
তিনি বলেন, ‘অনেকের হয়ত মনে হতে পারে যে, আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এমপি হওয়া, সরকারে যাওয়া। অনেকে মনে করেন সরকারে না গেলে কিছুই করা যায় না, ক্ষমতা হাতে না থাকলে কিছু করা যায় না। আমি এই ধরনের রাজনীতি কখনই করি নাই, ভবিষ্যতেও যে কখনো করবো এইটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না। আমি দল গঠন করেছি মানুষের সেবা করার জন্য ,মানুষের পাহারা দেওয়ার জন্য ।’
দলের টাঙ্গাইল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হালিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আব্দুল্লাহ বীর প্রতীক, সদস্য শামীম আল মনসুর সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
