বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণপদযাত্রার মধ্যে দিয়ে বিএনপি নতুন আন্দোলন শুরু করেছে। ঢাকায় আমাদের এই গণপদযাত্রার মধ্যে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই অনির্বাচিত, অগণতান্ত্রিক, স্বৈরাচারী সরকারকে ক্ষমতা ছেড়ে চলে যেতে বাধ্য করব।
শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনের সড়কে গণপদযাত্রা কর্মসূচি শুরুর আগে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে চার দিনের গণপদযাত্রা কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। প্রথম দিনে আজ বাড্ডা থেকে পদযাত্রা শুরু করা হয়। মালিবাগের আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয় পদযাত্রা।
মির্জা ফখরুল বলেন, সরকারের উদ্দেশে একটাই বলার আছে—দেশের মানুষ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না। তাই, অবিলম্বে পদত্যাগ করুন। অন্যথায়, পালাবার কোনো পথ পাবেন না।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপিনেতা নাজিম উদ্দিন আলম, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, তাবিথ আউয়াল প্রমুখ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর-১০ নম্বর গোল চত্বর পর্যন্ত গণপদযাত্রা করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত ও ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করা হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
