আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মির্জা ফখরুল লাল কার্ড দেখাতে গিয়ে শূন্য হাতে ফিরলেন। সরকার পতন, ৫৪ দল, ১০ দফা, তত্ত্বাবধায়ক সরকার সবই ভুয়া। বিএনপির হাঁকডাক, লোটাকম্বল, মশার কয়েল, সাতদিন আগ থেকে সমাবেশের প্রস্তুতি সবই ব্যর্থ। বিএনপি সোহরাওয়ার্দীতে আন্দোলন না করে গরুর হাটে আন্দোলন করেছে। বিএনপির আন্দোলন জোয়ার থেকে ভাটার দিকে যাচ্ছে। ভুয়া জোটের মাধ্যমে গঠন করা বিএনপি ভুয়া, তাদের জনগণ বিশ্বাস করে না।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশে ওবায়দুল কাদের একথা করেন।
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ট্রার্ম কার্ডের ফলাফলের কথা স্মরণ করিয়ে দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘জলিল ভাইয়ের ট্রাম কার্ডের পর ফখরুল ইসলামের লাল কার্ড ফলাফল শূন্য… লাল কার্ড ভুয়া… ভুয়া।’
ওবায়দুল কাদের বলেন, ‘ট্রাম কার্ডের ফলাফল কী হয়েছিল আপনারা সবাই জানেন। বিএনপি এখন পথ হারা পথিকের মতো, তাদের আন্দোলনের ঢেউ এসেছিল। এখন জোয়ার থেকে ভাটায় নেমে গেছে। খেলা এখনও শুরু করিনি। খেলা শুরু করলে কোথায় যাবেন?’
বিএনপি নেতাদের উদ্দেশ্যে কাদের বলেন, ‘কোনো ব্যক্তি হঠাৎ বাঁশিতে ফুঁ দিলেন আর স্বাধীনতা চলে এলো তা নয়, আচমকা আসমান থেকে স্বাধীনতা আবির্ভূত হয়নি। স্বাধীনতার বীর বাঙালিরা হাজার বছর ধরে জীবন দিয়েছে এই স্বাধীনতার জন্য। স্বাধীনতা একদিনে আসেনি। কোনো কোনো রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের কথা বলে, এই দেশে গণঅভ্যুত্থান একবারই হয়েছিল। ৯০ এ যেটা হয়েছে সেটা গণআন্দোলন, গণঅভ্যুত্থান না। এরশাদের ভিত দুর্বল ছিল বলে গণআন্দোলনে পদত্যাগ করেছিল।’
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
