মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন শিগগির পদত্যাগ করতে পারেন। নিউইয়র্ক টাইমস এমন আভাস দিয়েছে। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সময় থেকে রন তার সহকর্মীদের একান্ত আলাপে বলে আসছেন, তিনি তার পদ থেকে সরে দাঁড়াতে প্রস্তুত।
নিউইয়র্ক টাইমস বলছে, প্রেসিডেন্ট বাইডেনের বার্ষিক ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের আগেই রন পদত্যাগ করতে পারেন। ৭ ফেব্রুয়ারি বাইডেনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ দেওয়ার দিন নির্ধারিত রয়েছে।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারপর্ব থেকে শুরু করে এখন পর্যন্ত বাইডেনের পাশে নিরবচ্ছিন্নভাবে রয়েছেন রন। তিনি বাইডেনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এই পদে যিনি কাজ করেন, তাকে নানামুখী চাপের মধ্যে থাকতে হয়। এই পদে দুই বছর দায়িত্ব পালনের পর এখন রন পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর এলো।
৮০ বছর বয়সী বাইডেন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়বেন কিনা, সে বিষয়ে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা দিতে পারেন। তার রিপাবলিকান প্রতিপক্ষ ৭৬ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
হোয়াইট হাউসের খুব কমসংখ্যক চিফ অব স্টাফই চার বছরের মেয়াদ পূর্ণ করতে পেরেছেন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে চিফ অব স্টাফ পদে চারজন কাজ করেছেন।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মূলত প্রেসিডেন্টের দৈনন্দিন কাজের তালিকা ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন। তাকে প্রেসিডেন্টের দ্বাররক্ষক হিসেবে বর্ণনা করা হয়। মূলত রাজনৈতিক বিবেচনায় এই পদে নিয়োগ হয়। এই পদে নিয়োগের জন্য সিনেট কমিটির অনুমোদন লাগে না।
৬১ বছর বয়সী রন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফ হিসেবে ১৯৯৫ থেকে ১৯৯৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত তার চিফ অব স্টাফ পদে দায়িত্ব পালন করেন রন। বারাক ওবামারও ঘনিষ্ঠ ছিলেন রন। ওবামার সময় তিনি ইবোলা ভাইরাস মোকাবিলা-সংক্রান্ত হোয়াইট হাউসের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
