কয়েক দিন আগে ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তাব দেয় পাকিস্তান। এর জবাবে নয়াদিল্লি বলছে, ইসলামাবাদের সঙ্গে আলোচনায় বসার মতো অনুকূল পরিবেশ নেই। খবর আলজাজিরার।
চলতি সপ্তাহের শুরুতে একটি নিউজ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ‘কাশ্মীরের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়’ নিয়ে আলোচনার জন্য ভারতের সঙ্গে বৈঠকের আহ্বান জানান।
বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ভারতের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। আমরা অনুকূল পরিবেশে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক প্রতিবেশীসুলভ সম্পর্ক চাই, যা সন্ত্রাস, শত্রুতা ও সহিংসতামুক্ত হবে।’
২০১৯ সালে ভারতীয় সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করলে ভারত ও পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়। এ ছাড়া পাকিস্তানের বিরুদ্ধে ভারত শাসিত কাশ্মীরে বিদ্রোহীদের রসদ ও আর্থিক সহযোগিতা দেওয়ার অভিযোগ করে আসছে নয়াদিল্লি। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান।
More Stories
ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় বন্দর ব্যবহারের মার্কিন দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়...
বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রণয় ভার্মা
শান্তিপ্রিয় বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, আমরা একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপ্রিয়, প্রগতিশীল...
শুধু পক্ষপাতদুষ্ট-সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, শুধুমাত্র পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই জামায়াত ইসলামী...
জামায়াতের সঙ্গে আলোচনাকে নিয়মিত বৈঠকের প্রেক্ষাপটে দেখা উচিৎ: ভারত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ বছরের শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের...
বাংলাদেশের সঙ্গে যোগাযোগের একাধিক চ্যানেল খোলা রয়েছে: ভারতের সেনাপ্রধান
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে ভারত ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে একাধিক যোগাযোগের...
ঢাকা-করাচি ফ্লাইটের জন্য আকাশসীমা ব্যবহার করতে দেবে কিনা, জানাল ভারত
দীর্ঘ বিরতির পর আগামী ২৯ জানুয়ারি থেকে আবারও সরাসরি আকাশপথে যুক্ত হচ্ছে ঢাকা ও করাচি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই ফ্লাইটটি...
