তুলা আমদানিতে বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিতে যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কটন সামিটে এ অনুরোধ জানান তিনি।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহযোগিতায় বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন এ সম্মেলনের আয়োজন করে। কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইয়ুব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র বৃহৎ তুলা উৎপাদনকারী দেশ। পোশাক কারখানায় ব্যবহারের জন্য বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ তুলা আমদানি করে থাকে। আর একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তুলা আমদানিতে শুল্কমুক্ত সুবিধা দিলে পোশাক শিল্পের জন্য সুবিধা হবে।
তিনি বলেন, প্রতিবছর দেশের পোশাক শিল্পে ৯০ লাখ বেল তুলার প্রয়োজন হয়। এর মাত্র এক ১ দশমিক ৬ শতাংশ দেশে উৎপাদন হয়। বাকিটা আমদানি করতে হয়। দেশে তুলা উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। তবে উৎপাদন দ্বিগুণ হলেও বিপুল পরিমাণ তুলা আমদানি করতে হবে। আগামী দুই বছরের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করতে চাইলে প্রয়োজন হবে বিপুল পরিমাণ তুলার। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত সুবিধা দরকার।
তুলার উৎপাদন কীভাবে বাড়ানো যায় সে বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচনা করা হবে—উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, কম্বোডিয়ার মতো অনেক দেশে অনেক জমি অব্যবহৃত থাকে। এ ধরনের জমি লিজ নিয়ে যদি সেখানে তুলা উৎপাদন করে দেশে আনা যায়, তা দিয়ে তুলার চাহিদা অনেকটা পূরণ করা সম্ভব।
অনুষ্ঠানে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লা ফেভসহ বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, বিটিএমএর সভাপতি মোহাম্মদ আলী খোকন, বিজিএমইএর সভাপতি ফারুক হোসেনসহ আরও অনেকে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
