নবায়নযোগ্য জ্বালানিবিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি এজেন্সির (আইআরইএনএ) ২১ সদস্যবিশিষ্ট কাউন্সিলে এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে ২০২৩-২৪ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত আইআরইএনএর সদর দপ্তরে ১৪-১৫ জানুয়ারি সংস্থার ১৩তম বার্ষিক অধিবেশনে এ নির্বাচন হয়।
আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও আইআরইএনএর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবু জাফরের নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এ অধিবেশনে অংশগ্রহণ করে।
আবুধাবির বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভিশন-২০৪১-এর অধীনে বাংলাদেশ তার মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশ পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের অর্জিত অগ্রগতি এবং এ ক্ষেত্রে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিদল কারিগরি ও বিনিয়োগ সহায়তার অনুরোধ জানায়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত অন্য একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অ্যাসেম্বলি সংশ্লিষ্ট লেজিসলেটিভ ফোরাম, পাবলিক-প্রাইভেট ডায়ালগসহ বিভিন্ন সভায় যোগদান করে।
আইআরইএনএ ২০১১ সালে প্রতিষ্ঠিত নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা; যার বর্তমান সদস্য ১৬৮টি দেশ। বাংলাদেশ এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য।
সংস্থাটি নবায়নযোগ্য জ্বালানিসংক্রান্ত নীতি প্রণয়ন, প্রযুক্তির উদ্ভাবন ও প্রসারে সহায়তা প্রদান এবং এ-বিষয়ক বিভিন্ন প্রকল্পে সদস্য দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদানের লক্ষ্যে সহযোগীর ভূমিকা পালন করে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
