যুক্তরাষ্ট্রে পৌষ সংক্রান্তি উপলক্ষে নগরীর শিব মন্দির টেম্পল অব জয়ে জমজমাট পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুর ২টায় উৎসব মুখর পরিবেশ পিঠা উৎসবের উদ্বোধন করেন শিব মন্দিরের প্রতিষ্ঠাতা ড. দেবাশীষ মৃধা। এর আগে বিশেষ পুজা, নাম সংকীর্তন ও হরির লুট অনুষ্ঠিত হয়।
পিঠা উৎসবে রাজ্যের বিভিন্ন সিটি থেকে নানা নামের বাহারি নকশার মুখরোচক সব পিঠা নিয়ে হাজির হন ভক্তরা। এরমধ্যে ছিল ভাপা পিঠা, নারিকেল দুধ পুলি, গোলাপ ফুল পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা, মালপোয়া পিঠা, সন্দেশসহ মজার সব সুস্বাদু ও নজরকাড়া পিঠা। উৎসবে প্রায় ৫০ জন গৃহিণী সর্বোচ্চ ২০ থেকে ২৫ রকমের বাহারি পিঠা প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. দেবাশীষ মৃধা বলেন, বাঙালির হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে মিশে আছে পিঠা। আর তাই পিঠা বাঙালির জীবন ও লোকজ খাদ্য সংস্কৃতির এক অপরিহার্য অংশ। প্রধান অতিথির বক্তব্যের পর পিঠা প্রতিযোগিতায় ৮ সদস্যের বিচারকমন্ডলীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন- ড. দেবাশীষ মৃধা, চিনু মৃধা, আশুতোষ চৌধুরী, অজিত দাশ, তপন শিকদার, প্রশান্ত দাশ, স্বদেশ রঞ্জন সরকার এবং হ্যাপি রানী হাওলাদার।
এ সময় মন্দিরের প্রতিষ্ঠাতা চিনু মৃধা বলেন, বিচারকমণ্ডলী বিভিন্ন সুস্বাদু পিঠার স্বাদ গ্রহণের পাশাপাশি গুণ, মান, বৈচিত্র বিবেচনায় এনে ফলাফল নির্ধারণ করবেন। ফলাফল নির্ধারণে বিচারকমণ্ডলীর নজরে ছিল বাহারি ও নজর কাড়া পিঠা। সেই সঙ্গে তারা নেন পিঠার স্বাদ। পিঠা প্রতিযোগিতায় বিচারকদের রায়ে ৬ জন বিজয়ী হয়েছেন।
প্রথম হয়েছেন সুপর্না চৌধুরী, দ্বিতীয় শিল্পী পাল, ৩য় নীলিমা রায়, ৪র্থ রত্না দেবনাথ, ৫ম অমিতা মৃধা, ষষ্ট অনন্যা দাশ। পুরষ্কার স্পন্সর করেছেন মন্দিরের কো অর্ডিনেটর রতন হাওলাদার, শিব মন্দির, প্রশান্ত দাশ, রাহুল দাশ, সুজন বিশ্বাস এবং কুলেন্দু পাল।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
