যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়িতে ঢুকে দুই বন্দুকধারী গুলি চালালে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক কিশোরী মা এবং তার ছয় মাস বয়সি শিশু আছে। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটায় বন্দুক হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা এবং পুলিশ। খবর বিবিসির।
বন্দুক হামলার এ ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের টুলারে কাউন্টিতে। ওই কাউন্টির শেরিফ মাইক বোদেরাক্স এই হামলাকে ভয়ানক অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটা পূর্বপরিকল্পিত হামলা। এ হামলার সঙ্গে কোনো অপরাধী চক্র ও মাদক চোরাকারবারীদের যোগ থাকতে পারে।
স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার ভোররাতে দুজন বন্দুকধারী ওই বাড়িতে ঢুকে একাধিকবার গুলি করেন। গুলির শব্দ শুনে পাশের বাড়ির এক ব্যক্তি পুলিশকে ফোনে বিষয়টি জানান। এর সাত মিনিট পরেই তিনি ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি বাড়ির ভেতরে ও বাইরে মরদেহ পড়ে থাকতে দেখেন।
শেরিফ বোদেরাক্স বলেন, ‘পুরো ঘটনাটাই মর্মান্তিক। তবে মাথায় গুলিবিদ্ধি হয়ে ১৭ বছর বয়সি এক মা ও তাঁর ছয় মাস বয়সি শিশুর মৃত্যু সবচেয়ে মর্মান্তিক।’
গোলাগুলির সময় বাড়ির ভেতর লুকিয়ে থাকার কারণে দুই ব্যক্তি বেঁচে গেছেন। তবে আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরে আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়। শেরিফের ধারণা মাদক–সংক্রান্ত ঘটনার জেরেই এই হামলা।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
