মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের বাড়ি নারায়ণগঞ্জে, একজনের মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও অন্যজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টায় কাতারের আল শামাল হাইওয়ে রোডে এ দুর্ঘটনা ঘটে। প্রবাসীদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ ইউসুফ মাতব্বরের বাড়ি নারায়ণগঞ্জে। আর মোহাম্মদ রাহাতের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, অপর নিহত মোহাম্মদ সিরাজুল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
নিহত তিন জনের লাশ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর রাহাতকে স্থানীয় সময় শনিবার কাতারের আবু হামুর কবরস্থানে দাফন করা হয়েছে।
গুরুতর আহত দুজন মোহাম্মদ জামাল উদ্দিন ও হাবিবুর রহমান আপু স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জে।
কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, নিহত তিন জনের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
