আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যপদ হারানোর পর এবার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকেও বাদ পড়লেন ফরিদপুর-৩ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি চলতি একাদশ সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী মাসে অন্তত একটি বৈঠক করার কথা থাকলেও দীর্ঘদিন এই কমিটির কোনো বৈঠক হয়নি। সর্বশেষ বৈঠক হয়েছিল গতবছরের ১৩ মার্চ।
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ বর্তমানে বিদেশে অবস্থান করছেন। রোববার (১৫ জানুয়ারি) সংসদে সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করে খন্দকার মোশাররফের স্থলে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে।
একইসঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে এই কমিটির সদস্য করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী স্থানীয় সরকারসহ বিভিন্ন সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সেগুলো কণ্ঠ ভোটে পাস হয়।
কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এতদিন দায়িত্ব পালন করছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। তিনি সংসদ উপনেতা হওয়ায় তার স্থলে এই কমিটির সভাপতি করা হয়েছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
