যুক্তরাষ্ট্রজুড়ে ঝড় তোলা আন্দোলন ‘ব্ল্যাক লাইভস ম্যাটারের’ অন্যতম প্রতিষ্ঠাতা প্যাট্রিস কালারসের পরিবারের এক সদস্য কিনান অ্যান্ডারসন লস এঞ্জেলেসে পুলিশ হেফাজতে মারা গেছেন।
বিবিসি জানিয়েছে, অ্যান্ডারসনকে (৩১) গ্রেপ্তারে পুলিশ বারবার টেইজার গান ব্যবহার করেছে; পেশায় শিক্ষক অ্যান্ডারসন তাতে বাধা দেওয়ারও চেষ্টা করেছিলেন। এর কয়েক ঘণ্টা পর সান্তা মনিকা হাসপাতালে তার মৃত্যু হয়।
গত ৩ জানুয়ারি অ্যান্ডারসন ও পুলিশের মধ্যে কী কী হয়েছিল, সে সংক্রান্ত বডি ক্যামেরা ফুটেজ প্রকাশ করেছে লস এঞ্জেলেস পুলিশ। তাতে গ্রেপ্তারের মুখে থাকা অ্যান্ডারসনকে সাহায্য চেয়ে কাতর অনুরোধ করতে দেখা গেছে। এক পর্যায়ে তাকে ‘এরা (পুলিশ) আমাকে জর্জ ফ্লয়েডের মতো মারার চেষ্টা করছে’ বলতেও শোনা যায়।
২০২০ সালের মে মাসে মিনেসোটার মিনেপোলিসে এক পুলিশ সদস্যের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বজুড়েও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল।
অ্যান্ডারসন ওয়াশিংটন ডিসিতে থাকতেন, তিনি লস এঞ্জেলেসে বেড়াতে এসেছিলেন। তার মৃত্যুর আনুষ্ঠানিক কারণ এখনও জানানো হয়নি।
অ্যান্ডারসনের পাশাপাশি জানুয়ারির শুরুতে লস এঞ্জেলেস পুলিশের হাতে আরও এক কৃষ্ণাঙ্গ ও এক বাদামি বর্ণের মানুষের মৃত্যু হয়েছে।
টাকার স্মিথ (৪৫) ও অস্কার সানচেজ (৩৫) দুজনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
লস এঞ্জেলেসের মেয়র কারেন বাস এসব ঘটনাকে ‘খুবই উদ্বেগজনক’বলে অভিহিত করেছেন। পুলিশ বলেছে, তারা এ তিনজনের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
