যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে অন্তত সাত জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও এপি।
জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) বৃহস্পতিবার ৩৫টির বেশি টর্নেডো রেকর্ড করেছে। এতে ৩ কোটিরও বেশি মানুষ ঝুঁকিতে পড়েন।
আলাবামার সেলমা শহরে বড় একটি টর্নেডো আঘাত হানায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে এনডব্লিউএস। অটাউগা কাউন্টিতে সাত জন মারা গেছেন।
টর্নেডোর আঘাতে চারটি অঙ্গরাজ্যের লাখো মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে। কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে আলাবামা, জর্জিয়া, টেনেসি এবং ক্যারোলিনাসের ১ লাখ ৪৭ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎহীন ছিলেন।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সেলমার বেশিরভাগ রাস্তা বিদ্যুতের লাইন এবং গাছ ভেঙে পড়ার কারণে বন্ধ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
