যুক্তরাষ্ট্রের ম্যাসেচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ তথা বস্টনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি ছাত্র। নিহতের নাম সাঈদ ফয়সাল আরিফ (২০)। ম্যাসেচুসেটস ইউনিভার্সিটির ছাত্র আরিফ বুধবার দুপুরে পুলিশের গুলিতে গুরুতরভাবে আহত হন। তাকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান।
পুলিশ তাকে গুলি করার আগে হাতে ধারালো ছুরি দেখতে পায় বলে পুলিশ দাবি করছে। পুলিশ বলেছে, চেস্টনাট ও সিডনি রাস্তায় এক ব্যক্তি ফোন করে একটি অঘটনের অভিযোগ করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছার পর আরিফকে একটি ছুরি হাতে দেখতে পায়। তার গায়ে শার্ট ছিল না। পুলিশ অফিসার তাকে দাঁড়াতে বললে আরিফ সাড়া দেননি বলেই এক পর্যায়ে তাকে তাক করে গুলি করা হয়।
রক্তাক্ত আরিফকে হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কম্যুনিটিতে ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুর ১টায় সিটি হলের সামনে একটি মানববন্ধন থেকে ঘাতকের শাস্তি এবং কম্যুনিটির নিরাপত্তার দাবি জানানো হয়।
উল্লেখ্য, মা-বাবার একমাত্র পুত্র সন্তান আরিফের এমন মৃত্যুর ঘটনায় তার বাবা বস্টন আওয়ামী লীগের উপদেষ্টা মজিবুর রহমান একেবারেই ভেঙে পড়েছেন। আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল ইউসুফ পুলিশের এমন নির্দয় আচরণে হতবাক হয়ে এ সংবাদদাতাকে বলেন, বস্টন হচ্ছে সবচেয়ে শান্তিপ্রয় মানুষের সিটি। এখানে যদি পুলিশের গুলিতে মানুষের প্রাণ ঝরে, তাহলে যুক্তরাষ্ট্রে কেউই নিরাপদ নন ভাবতে হবে।
এদিকে, পুলিশ কমিশনার তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে জানিয়েছেন যে, সরেজমিনে তদন্ত চালানো হচ্ছে প্রকৃত তথ্য উদঘাটনের জন্য। নিহত সাইদ ফয়সাল ওরফে আরিফের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে বলে জানা গেছে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
