ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধ না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, ‘আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা (সীমান্তহত্যা) একটা বিরক্তের জায়গা। এতে কোনো সন্দেহ নেই। এটা আমাদের বিব্রত করে। আমাদের সম্পর্কটাকে যথাযথ সম্মান প্রদর্শন করতে না পারার একটা কারণ হলো সীমান্ত হত্যা।’
বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত অনন্য বন্ধুত্বে হাসিনা-মোদির আমল: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সেমিনারের আয়োজন করে সূযবার্তা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন।
সীমান্তে গত সপ্তাহে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি নিহত হন। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সরকার। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, গত সপ্তাহে তিন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা কূটনৈতিক চ্যানেলে, আমাদের ভাষায় ভারত সরকারকে জানিয়েছি।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, দুই পক্ষের যে চুক্তি আছে বা অন্যান্য যে বোঝাপড়া আছে, আমাদের প্রতিবেশীসুলভ সম্পর্ককে সীমান্তহত্যা ব্যত্যয় করে, এটা আমরা গতকাল ভারতকে জানিয়েছি। আমরা নিশ্চিত করতে চাই, এটা নিয়ে আমরা সবসময় সোচ্চার থাকব।’
শাহরিয়ার আলম বলেন, ‘কেন্দ্রীয়ভাবেও যখন আমরা বৈঠকগুলো করি, তখনও দেখা যায়; সীমান্তহত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়ে সদিচ্ছার কমতি নেই তাদের। এ ব্যাপারে কিন্তু আমরা কনভিন্সড। কিন্তু অপারেশন লেভেলে বলতে পারবে এ ঘটনাগুলো কেন ঘটছে। এগুলো আরও বিশদভাবে খতিয়ে দেখতে হবে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রশ্ন আমাদেরও বিএসএফের গুলি কেন পায়ে বা হাতে লাগছে না। আমরা আশা করব, এটা (সীমান্তহত্যা) সামনের দিনে কমে আসবে। আমরা খেয়াল করেছি, কিছু কিছু জায়গায় সীমান্ত হত্যা শূন্যের কোটায় নেমে এসেছে। ২০২০, ২১ এবং ২২ সালে ভারতের সীমান্তবর্তী এলাকার কোনো কোনো জায়গায় মৃত্যু কিন্তু শূন্যের কোটায় নেমেছে। একটিও সীমান্তহত্যা হয়নি।’
তিনি বলেন, ‘লালমনিরহাটের ক্ষেত্রে আমরা একটু ব্যত্যয় দেখছি এবং আমরা বোঝার চেষ্টা করছি। আরেকটু গভীরে গিয়ে ভারতের সঙ্গে সামনের দিনে আলোচনা করব।’
সূর্যবার্তার উপদেষ্টা পরিচালক অধ্যাপক ওমর সেলিম শেরের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন দিল্লির বেনেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. অয়নজিৎ সেন, দক্ষিণ এশিয়া মৌলবাদ বিরোধী ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন মঞ্জু, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, বাসসের প্রধান বার্তা সম্পাদক সমীর কান্তি বড়ুয়া ও দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি।
More Stories
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও...
