সৌদি আরবে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাঈম (২১) নামে পাকুন্দিয়ার এক যুবক নিহত হয়েছেন। রোববার (১ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নাঈম উপজেলার পৌর সদরের চালিয়াগোপ গ্রামের শহীদ মিয়ার ছেলে।
মঙ্গলবার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
নাঈমের পিতা শহীদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে জানান, অভাবের সংসার আমাদের। ০৮ মাস আগে ধারদেনা করে ছোট ছেলে নাঈমকে সৌদি আরবে পাঠাই। এর পর থেকে নিয়মিত সেখানে কাজ করে বাড়িতে টাকা পাঠাতে শুরু করে নাঈম। এতে ধীরে ধীরে ধারদেনা পরিশোধ করছিলাম। এরই মধ্যে গত রোববার বিকালে কাজ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন নাঈম। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
