পদোন্নতির পর মাত্র ১৯ দিনের মাথায় অবসরে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে কবির বিন আনোয়ারের জায়গায় মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেনকে। এ হিসেবে আজ ছিল তার চাকরির শেষ দিন।
অফিসে প্রবেশের পথে সাংবাদিকদের কবির বিন আনোয়ার বলেন, ‘আজ আমার সরকারি চাকরির মেয়াদ শেষ হয়েছে। এটা রুটিনমাফিক পদ্ধতি।’
তিনি বলেন, ‘এক্সটেনশন হওয়াটা একটা প্রিভিলাইজের বিষয়। এখন যেটা হয়েছে এটাই স্বাভাবিক ছিল। পরবর্তী সময়ে হয়তো অন্য কোনো ভালো জায়গায়ও আমাকে দেখতে পাবেন।’
প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানিয়ে বিদায়ী সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বুঝে-শুনেই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তের প্রতি আমার সম্মান রয়েছে।’
নির্দিষ্ট কোনো অভিযোগের কারণে আপনি এক্সটেনশন পেলেন কি না, এ প্রশের জবাবে কিছু বলতে রাজি হননি কবির বিন আনোয়ার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে সরকারি চাকরি আইনের ধারা ৪৩(১) (ক) অনুযায়ী ৩ জানুয়ারি থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ০৪-০১-২০২৩ থেকে ০৩-০১-২০২৪ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।
এর আগে গত ১১ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব কবির বিন আনোয়ারকে। তার আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান খন্দকার আনোয়ারুল ইসলাম।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
