টানা দ্বিতীয়বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত আওয়ামপন্থি সাংবাদিকদের ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট, বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।
সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।
সিনিয়র সহসভাপতি পদে হাসান হাফিজ পেয়েছেন ৫৫৯ ভোট। বিপরীতে কার্তিক চ্যাটার্জি পেয়েছেন ৪০৪ ভোট। সহসভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে সৈয়দ আলী আসফার পেয়েছেন ৩৫৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট। যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া ৫৪০ ও আশরাফ আলী ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে ইলিয়াস হোসেন ৪৩১ ভোট ও সাইদুল হোসেন সাহেদ ২৬৯ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিপরীতে শাহ নেয়াজ দুলাল ২০৮ ভোট, মো. হাসান শরীফ ১৮১ ভোট পেয়েছেন।
ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ফরিদ হোসেন ৪৯৫ ভোট, কাজী রওনাক হাসান ৪২২ ভোট, শাহনাজ সিদ্দিকী সোমা ৩৯০ ভোট, কল্যাণ সাহা ৩৮২ ভোট, শাহনাজ বেগম পলি ৩৬০ ভোট, সৈয়দ আবদাল আহমেদ ৩৪৭ ভোট, জুলহাস আলম ৩৪৫ ভোট, বখতিয়ার রানা ৩৩০ ভোট, মোহাম্মদ মোমিন হোসেন ৩৩০ ভোট এবং সীমান্ত খোকন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
