রাজনীতির মাঠে আটঘাট বেঁধে নেমেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকার হয়ে মনোনয়ন সংগ্রহ করার পর থেকেই ব্যস্ত আছেন তিনি। দেখা করছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে। গতকাল শুক্রবার তিনি দেখা করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে। এসময় মাহি ও তার স্বামী গাজীপুরের রাজনীতিক-ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিব সিটি মেয়রের পা ছুঁয়ে দোয়া নেন।
এরপর এই নায়িকা দেখা করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সঙ্গে। এই সাক্ষাতের সময়ও সঙ্গে ছিলেন তার স্বামী রাকিব।
মাহি জানান, সবার দোয়া নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছি।
এদিকে, উপ-নির্বাচনে মনোনয়ন নেওয়ার আগ থেকেই মাহি গণসংযোগ শুরু করেছেন। গেল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের রহনপুর পৌরসভা ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়েছেন তিনি। তার আগের দিন, নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়ন ও নাচোল পৌরসভার বিভিন্ন এলাকায় যান এই চিত্রনায়িকা।
এরপর বৃহস্পতিবার ৩টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ ২’ আসনের জন্য মনোনয়ন কিনেন মাহি।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির সাত সংসদ সদস্য। পরদিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। সেখানে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১ ফেব্রুয়ারি এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
