শনিবার (২৪ ডিসেম্বর) বড়দিনের আগের সন্ধ্যায় ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বাড়ির সামনে ১০০ এর বেশি অভিবাসন প্রত্যাশীকে রেখে আসা হয়েছিল। সেই সময় তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। অভিবাসন প্রত্যাশীদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
হোয়াইট হাউসের একজন মুখপাত্র বিষয়টিকে ‘নিষ্ঠুর’ বলে আখ্যায়িত করেছেন। যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ এলাকায় বর্তমানে শৈত্যপ্রবাহ চলছে। ত্রাণ সংস্থা সামু ফার্স্ট রেসপন্সের ব্যবস্থাপনা পরিচালক তাতিয়ানা ল্যাবোর্ড জানিয়েছেন, টেক্সাসের কর্মকর্তারা অভিবাসন প্রত্যাশীদের সেখানে রেখে যায়।
তবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটের কার্যালয়ের কাছে রোববার (২৫ ডিসেম্বর) এ ব্যাপারে জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি। অবশ্য এর আগে অ্যাবোটের কার্যালয় জানিয়েছিল, গত এপ্রিল থেকে প্রায় ১৫ হাজার অভিবাসন প্রত্যাশীকে তারা বাসে করে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো ও ওয়াশিংটনে পাঠিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অভিবাসন নীতির প্রতিবাদে রিপাবলিকান গভর্নররা বাসে করে অভিবাসন প্রত্যাশীদের ডেমোক্রেট গভর্নরদের শহরে পাঠিয়ে থাকেন। রিপাবলিকানদের অভিযোগ, বাইডেনের নীতির কারণে বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশীরা যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করছেন।
তবে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোটের কার্যালয়ের কাছে রোববার (২৫ ডিসেম্বর) এ ব্যাপারে জানতে চাইলে উত্তর পাওয়া যায়নি।
শনিবার রাতে কমলা হ্যারিসের সামনে রেখে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই ইকুয়েডর ও কলম্বিয়ার নাগরিক। তাদের সেখানে রেখে যাওয়ার কিছুক্ষণ পর বিভিন্ন ত্রাণ সংস্থা অভিবাসন প্রত্যাশীদের কম্বল দেয় ও তাদের বাসে করে একটি গির্জায় নিয়ে যায়।
সেখানে তাদের রাত ও সকালের খাবার দেয়া হয়। অভিবাসন প্রত্যাশীরা নিউইয়র্ক বা নিউ জার্সি যেতে আগ্রহী। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আব্দুল্লাহ হাসান বিষয়টিকে ‘নিষ্ঠুর, বিপজ্জনক ও লজ্জাকর স্টান্ট’ বলে আখ্যায়িত করেছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
