কুমিল্লায় জয়দল হোসেন নামের এক প্রবাসীর স্ত্রী, দুই সন্তান ও প্রায় দেড় কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন মেহেদী হাসান শিবলী নামে পুলিশের এক এএসআই। স্ত্রী-সন্তান ও কষ্টার্জিত অর্থসহ সর্বস্ব হারিয়ে তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন।
গত বছরের ৯ মার্চ জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী জয়দল হোসেন বাঙ্গরা বাজার থানার বাঙ্গরা গ্রামের মঞ্জুর আলীর ছেলে। মেহেদী হাসান শিবলী ওই থানার এএসআই ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার মিজিমিজি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলা পুলিশের এএসআই পদে কর্মরত আছেন। এ ঘটনায় ওই প্রবাসীর দাখিল করা অভিযোগের তদন্ত করছে কুমিল্লা ও খাগড়াছড়ি জেলা পুলিশ। সোমবার দুপুরে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার সৈয়দ ম্যানশনে সাংবাদিক সম্মেলন করে এসব অভিযোগ করেন প্রবাসী জয়দল হোসেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, জয়দল হোসেন প্রায় ২৯ বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। তিনি ২০০৩ সালে বাঙ্গরা বাজার থানার অনন্তপুর গ্রামের তার মামা আবু জাহেরের মেয়ে শিল্পী আরা বেগম ওরফে মাহবুবা আক্তার শিল্পীকে বিয়ে করেন। তাদের জিশান ওরফে আদিল (১৪) ও ঈশান ওরফে আরাফ (১২) নামে দুই সন্তান রয়েছে, তারা ৯ম ও ৭ম শ্রেণির ছাত্র। এরই মধ্যে শিল্পী আরা বেগম বাঙ্গরা বাজার থানার এএসআই মেহেদী হাসান শিবলীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন।
জয়দল সাংবাদিকদের বলেন, তিনি প্রবাস থেকে তার স্ত্রীর নামে টাকা পাঠাতেন। ওই টাকায় স্ত্রী নিজ নামে জায়গা-জমি ক্রয় করেন। এদিকে পরকীয়ার বিষয়টি জানতে পেরে জয়দল ২০২০ সালে দেশে ফিরে আসেন। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা দেখা দেয়। একপর্যায়ে তার স্ত্রী জায়গা-জমি অন্যত্র বিক্রি করে প্রায় দেড় কোটি টাকা ও দুই সন্তান নিয়ে গত বছরের ৯ মার্চ পরকীয়া প্রেমিক এএসআই মেহেদী হাসান শিবলীর সঙ্গে উধাও হয়ে যান। একই বছরের ২৫ মার্চ জয়দল হোসেনের নিকট তালাকনামা পাঠান। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েন জয়দল। এ নিয়ে বহু চেষ্টা করেও সুরাহা হয়নি। এ ঘটনায় তিনি তার স্ত্রী-সন্তান ফিরে পেতে এএসআই শিবলীর বিরুদ্ধে কুমিল্লা ও খাগড়াছড়ি পুলিশ সুপারের নিকট অভিযোগ করলে তা তদন্তাধীন রয়েছে।
শিল্পী আরা বেগম বলেন, সে (জয়দল) আমাকে নির্যাতন করতো। তাই তার সংসার ছেড়ে সন্তান নিয়ে এখন বাবার বাড়িতে আছি। শিবলী খাগড়াছড়ি কর্মস্থলে আছে। আমাদের বিয়ে হয়েছে কি-না তা আপনাকে কেন বলবো? জয়দলের অভিযোগ মিথ্যা। এসব অভিযোগ মোকাবেলা করবো।’
এএসআই শিবলীর মোবাইলে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
