দুবাইতে জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় দুই সৌদি নারীর মৃত্যুর জন্য এক ভারতীয় ও এক বাংলাদেশি প্রায় এক লাখ ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। শনিবার প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
দুবাইয়ের একটি আদালত ভারতীয় চালককে ৫৪৫ ডলার জরিমানা এবং ৫৩ হাজার ৭৫৭ ডলার রক্তপণ বাবদ প্রদানের নির্দেশ দিয়েছে। বাকী অর্থ বাংলাদেশিকে দিতে বলা হয়েছে।
একটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দুবাইয়ের একটি আদালত ৩ জুলাই দুবাইয়ের আল-বারশা এলাকায় একটি গাড়ি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রক্তের অর্থ প্রদানের জন্য এই দুই ব্যক্তিকে নির্দেশ দিয়েছে।
ন্যাশনাল রিপোর্ট নামের পত্রিকাটি বলেছে, ‘দুবাই ট্র্যাফিক আদালত বলেছে, একজন বাংলাদেশের এবং অন্যজন ভারত থেকে, উভয়ই ৪৮ বছর বয়সী এবং ঘটনার দিন বেপরোয়াভাবে তারা গাড়ি চালিয়েছিল।’ দুর্ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয় এবং পরিবারের আরও চার সদস্য আহত হয় বলে জানিয়েছে পত্রিকাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ব্যক্তি প্রধান সড়কের মাঝখানে তার গাড়ি থামিয়ে উল্টো দিকে যেতে শুরু করেন।অন্য একটি গাড়িতে থাকা ভারতীয় চালক ওই গাড়িটিকে দেখতে ব্যর্থ হয়ে সেটিতে ধাক্কা দেয়। উভয় গাড়িই তৃতীয় একটি গাড়িকে ধাক্কা দেয়, যার ভেতরে সৌদি আরবের একটি পরিবার ছিল।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
