আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এ নিয়ে তিনি তৃতীয় বারের মতো এ পদে নির্বাচিত হলেন। শনিবার ( ২৪ ডিসেম্বর) দলের ২২তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে ওবায়দুল কাদের পুনরায় নির্বাচিত হন।
এর আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের প্রয়োজনীয় ধারার সংশোধন প্রস্তাব পাস হয়।
এর আগে কমিটি বিলুপ্ত ষোষণা করেন দলটির সভাপতি শেখ হাসিনা। এরপর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন ড. মশিউর রহমান ও শাহাবুদ্দিন চুপ্পু।
জানা যায়, ওবায়দুল কাদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন বলে সম্মেলনের আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো।
এবারের সম্মেলন সামনে রেখে তিনি গত দুই মাস জেলায় জেলায় দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। ফলে তার অনুসারীদের ধারণা ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন ও বিরোধী দলের আন্দোলন মোকাবিলায় সাধারণ সম্পাদক হিসেবে তিনিই থেকে যাচ্ছেন। এছাড়া দলের একটা অংশ চাচ্ছিলেন ওবায়দুল কাদেরই সাধারণ সম্পাদক পদে থাকুক।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
