গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী লিমন। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের রতনশ্রী গ্রামের প্রয়াত ব্যবসায়ী আকিকুর রেজা ও মা সেনারুল বেগমের ছেলে।
আগামী বছর মার্চ মাসে তাইওয়ানের গুগল অফিসে যোগ দেবেন তিনি। গত মঙ্গলবার লিমনকে নিজেদের তাইওয়ান অফিসে যোগ দিতে একটি অফিসিয়াল চিঠি দিয়েছে গুগুল। লিমন নিজেই গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
লিমন ২০১১ সালে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ২০১৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইসএসসি পাসের পর ২০১৩–১৪ সেশনে শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যায়নরত অবস্থায় ২০১৮ সালে স্যামসাং বাংলাদেশ অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন। সর্বশেষ গত ২০ ডিসেম্বর গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেলেন।
লিমন বলেন, ‘কম্পিউটার সাইন্সে যারা লেখাপড়া করে তাদের সবার ইচ্ছে থাকে গুগলের মতো প্রতিষ্ঠানে কাজ করার। আমারও ইচ্ছে ছিল, তা পূরণ হয়েছে। তবে গুগলের ইন্টারভিউ প্রসেসিংটা অনেক লম্বা। ৫ মাসে অনেক রাউন্ড প্রসেস হওয়ার পর গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার অফারটা পেয়েছি।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
