সৌদি আরবে লোহাগাড়া প্রবাসী সমিতির উদ্যোগে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও মহান বিজয় দিবস জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
দেশটির মক্কা নগরীর কাকিয়ার একটি স্টেডিয়ামে লোহাগাড়া প্রবাসী সমিতির সৌদিআরব সভাপতি মুহাম্মদ লোকমান হাকিমের সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ জানে আলম ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলমগীরের সঞ্চলনায় অনুষ্ঠান শুরু হয়। পরে প্রীতি ফুটবল খেলা ও প্রবাসী মিলনমেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহির আহমেদ।
প্রবাসী মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোজাম্মেল হক, সমিতির উপদেষ্টা ব্যাংকার জাহিদুল ইসলাম কায়সার, প্রজন্ম লোহাগাড়া সংগঠনের আহ্বায়ক মুহাম্মদ সাহাব উদ্দিন, লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরব কার্যনির্বাহী কমিটির সমন্বয়ক মুহাম্মদ কুতুব উদ্দিন, সমিতির সমন্বয়ক খলিল চৌধুরী, রফিকুল ইসলাম, আকতার হোসেন ও চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক এস এম নজরুল কবির রুবেল।
সমিতির ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দেন, লোহাগড়া প্রবাসী সমিতি সৌদিআরব সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি আবদুস ছবুর বিন মনির, সহ-সভাপতি হাজ্বী আবদুর রশিদ, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইকবাল, যুগ্ম সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক মুহাম্মদ শিপন, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য এনামুল হক, জাহেদুল ইসলাম ফরহাদ, সালমান মাহমুদ রুবেল, আবুল হোসেন ও মোহাম্মদ হোসেনসহ আরও অনেকে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
