কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সের ভ্যাঙ্কুভার শহরে বাংলাদেশি লেডিস ক্লাব অব ব্রিটিশ কলম্বিয়ার উদ্যোগ ভ্যাঙ্কুভার শহরের ইস্ট হেস্টিং এলাকায় ঘরহীন মানুষের মধ্যে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় বৈরী আবহাওয়া ও তুষারপাত উপেক্ষা করে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশি লেডিস ক্লাব অব ব্রিটিশ কলম্বিয়ার সাধারণ সম্পাদক সায়মা আঁখি, সিমি রহমান, সেলিনা, জান্নাতি, প্রমি, জেসমিন এবং সিপাসহ অনেকে।
সাধারণ সম্পাদক সায়মা আঁখি বলেন, আমরা প্রতি বছরই এ ধরনের উদ্যোগ বাংলাদেশে এবং কানাডায় গ্রহণ করে থাকি। তবে এ বছর শীতের প্রকোপ একটু বেশি হওয়ায় অধিক সংখ্যক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি শুকনো খাবারও সরবরাহ করেছি। লেডিস ক্লাবের সদস্য আফরোজা, নাজমা, তাননি, তরি, পরি, বুসরা, লাভলিসহ যারা এই উদ্যোগে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।
বাংলাদেশি লেডিস ক্লাব অব ব্রিটিশ কলম্বিয়া বাংলাদেশি নারীদের নিয়ে ভ্যানকুভার শহরে ২০২১ সালে গঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
