ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখতে দেশে গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, গ্রেপ্তার ও নির্যাতন নিপীড়নের মাধ্যমে এক নাৎসিবাদী শাসন কায়েম করা হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
দলটির দাবি, দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং মানবিক মর্যাদা ভূলুণ্ঠিত করে দেশে এক ভয়াল পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এ ধরনের সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প পথ নেই।
শনিবার বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিএনপির র্যালিতে আওয়ামী হামলা হয়েছে দাবি করে এই বিবৃতি দেওয়া হয়।
বিজয় দিবসে কুষ্টিয়ার খোকসায় বিএনপির দলীয় কার্যালয় থেকে দলীয় পতাকা নামিয়ে কার্যালয় তালাবদ্ধ করে দিয়ে ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা, কুষ্টিয়ার মিরপুরে স্মৃতিসৌধে যেতে বাধা প্রদান করা এবং লক্ষ্মীপুরের রামগতি, নড়াইলে, যশোর ও পাবনা জেলায় বাধা দেওয়ার ঘটনায় বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
বিবৃতিতে বলা হয়, মহান বিজয় দিবসে শান্তিপূর্ণভাবে স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করতে গেলে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবারও প্রমাণিত হলো তারা দেশের স্বাধীনতাবিরোধী শক্তি এবং একটি সন্ত্রাসী সংগঠন। সারাদেশকে তার সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। একটি গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশের ওপর কেবল বাধাই দেওয়া হচ্ছে না বরং যেকোনো জাতীয় দিবসের অনুষ্ঠানে কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে। নেতাকর্মীদের রক্তাক্ত করা হচ্ছে। নির্দয়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদের।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
