নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাসে আজ উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস-২০২২ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে দূতাবাস প্রাঙ্গনে রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরীর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের রুহের মাগফেরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করা হয়।
দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিসহ কাঠমান্ডুতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সদস্য ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে প্রদত্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় ।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবসের তাৎপর্যের উপর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে গৌরবময় মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন-দর্শন ও একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জাতির পিতার আজীবন সংগ্রামের ফলে আজ আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি’।
বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রদূত বলেন, জাতির পিতা সুখী, সমৃদ্ধ, শোষণমুক্ত ও বৈষম্যহীন ‘সোনার বাংলা’ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন। আর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ।
তিনি নতুন প্রজন্মের কাছে জাতির পিতার স্বপ্ন, আদর্শ এবং স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য সকলকে ঐক্যবদ্ধ, সচেষ্ট ও সক্রিয় থাকার আহবান জানান।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
