বাংলাদেশের মহান বিজয় দিবসে প্রাচীন সভ্যতার দেশ গ্রিসে বাংলাদেশের পতাকার রঙে করা হয়েছে আলোকসজ্জা। বাংলাদেশ ও গ্রিসের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির সমাপ্তি স্মরণ করতে এথেন্সের ঐতিহাসিক ওমোনিয়া স্কোয়ারের পানির ফোয়ারা লাল সবুজ রঙে আলোকসজ্জা করা হয়।
গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিসে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর সকালে গ্রিসের এথেন্স দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার পর সন্ধ্যায় গ্রিক সরকারের সহযোগীতায় এথেন্সের ওমোনিয়া চত্ত্বরকে সাজানো হয় বাংলাদেশের পতাকার রঙে। পাখির চোঁখে দেখে মনে হয় এ যেন এক খণ্ড বাংলাদেশ। প্রবাসের বুকে এমন আয়োজন উপভোগ করে উচ্ছ্বাসিত বাংলাদেশিরা। লাল সবুজের পতাকার আদলে আলোকসজ্জা দেখে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা।
গ্রিসে বসবাসকারী বাংলাদেশিদের সিংহভাগই বসবাস করেন ওমোনিয়া শহরে। তাই বাংলাদেশের পতাকার রঙে ঐতিহাসিক ওমোনিয়া স্কোয়ারকে আলোকসজ্জা করা হয়। শহরের এই প্রাণ কেদ্রের ফোয়ারার বুকে ফুটে উঠে লাল সবুজের পতাকা। যা দেখতে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই দেশের বিজয় দিবস অনূভব করেন। দূতাবাস ও গ্রিক সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান কমিউনিটি নেতারা। ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭ টা থেকে পরদিন ভোর পর্যন্ত এ আলোকসজ্জা প্রদর্শন করা হয়।
এর আগে ১৬ ডিসেম্বর সকালে গ্রিসের এথেন্সে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। এ সময় গ্রিসে বসবাসকারী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী এবং আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ, নতুন প্রজন্মের শিশু-কিশোররা এবং দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও গীতা থেকে পাঠের মধ্য দিয়ে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শুরু হয়। মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎবরণকারী সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেহ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টের শহিদসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর বিশেষ আলোচনা পর্বে অংশ নেন প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
