যথাযথ মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস উদযাপন করেছে জাপানের টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস। বিদ্যমান করোনা স্বাস্থ্যবিধি অনুসরণ করে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি, জাপানিজসুধীজন এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ নেন।
শুক্রবার সকালে জাতীয় সংগীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু করেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। পরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠানের পরবর্তী অংশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার জাতীয় নেতাসহ মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে, দেশ ও দেশের জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্যে বিশেষ মোনাজাত করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জাপানি জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য রাষ্ট্রদূত জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বাধীনতা লাভের পর থেকেই জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে-জাপান সম্পর্কের ভিত্তি সূচিত হয়েছিল, যা ক্রমশই সুদৃঢ় হয়েছে। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের মাধ্যমে বিগত ১৩ বছরে আরও ব্যাপক ও বহুমাত্রিক সম্পর্ক তৈরি হয়েছে।
আলোচনা পর্বে সাবেক রাষ্ট্রদূত মাতসুহিরু হরিগুচি, জাপান বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, সাবেক রাষ্ট্রদূত কিইয়কাজু ওটা এবং টোকিওস্থ দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যের শিল্পী ড. ওতসুবো ওসামু বক্তব্য দেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
