ইউক্রেনে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের যে কোনো চালান ‘অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে’ এবং বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে রাশিয়া। বুধবার ওয়াশিংটনে রুশ দূতাবাস এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে।
মঙ্গলবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছিল, বাইডেন প্রশাসন মস্কোর আক্রমণ মোকাবেলায় সহায়তা করার জন্য উন্নতমানের দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে।
রাশিয়ার দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি এটি নিশ্চিত হয়, তবে আমরা (বাইডেন) প্রশাসনের আরেকটি উস্কানিমূলক পদক্ষেপের সাক্ষী হব, যা অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে।’
এতে বলা হয়েছে, ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা ‘শুধুমাত্র জেলেনস্কি শাসনের দায়মুক্তির বোধকে শক্তিশালী করবে এবং একে বেসামরিকদের বিরুদ্ধে নতুন অপরাধের দিকে ঠেলে দেবে।’ যে চারটি ইউক্রেনীয় অঞ্চল রাশিয়া নিজের সঙ্গে সংযুক্ত করেছে বিবৃতিতে সেই অঞ্চলগুলোর বেসামরিক নাগরিকদের দিকে ইঙ্গিত করা হয়েছে।
বিবৃতিতে ইউক্রেনকে মার্কিন সহায়তার সমালোচনা করে বলা হয়েছে, ‘ওয়াশিংটনের কৌশল শুধুমাত্র রাশিয়া-আমেরিকান সম্পর্কেরই বড় ক্ষতি করবে না, বরং বৈশ্বিক নিরাপত্তার জন্য অতিরিক্ত ঝুঁকি সৃষ্টি করবে।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
