কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কীভাবে সময় কাটছে তা জানিয়েছেন উভয় নেতার স্ত্রীরা। তারা জানান, বই পড়ে সময় কাটাচ্ছেন বিএনপির মহাসচিব ও মির্জা আব্বাস।
বুধবার সকালে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই নেতার সঙ্গে তাদের সহধর্মিণীরা সাক্ষাতের পর এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম বলেন, আজকে সশরীরে সাক্ষাৎ করেছি। কিছু বই আগেই পাঠিয়ে দিয়েছিলাম। সেই বই এখন কারাগারে তার প্রতিদিনের সঙ্গী। আপনি জানেন, তিনি এক শিক্ষক মানুষ। বই পড়া তার প্রতিদিনের অভ্যাস।
শারীরিক অবস্থা ‘মোটামুটি’ উল্লেখ করে তিনি বলেন, মনোবল দৃঢ় আছে, মোটামুটি আছে। জানেন তো এমনিতে তার অসুস্থতা আছেই। দোয়া করবেন। কিছু ওষুধপত্রও দেওয়া হয়েছে বলে জানান রাহাত আরা।
তিনি জানান, গত কয়েকদিন কারাগারে তার ‘কষ্ট’ করতে হয়েছে। সোমবার রাতে ডিভিশন কক্ষ প্রদান করা হয়।
উল্লেখ্য, মির্জা ফখরুল এই সরকারের আমলে আরও পাঁচবার কারাগারে গেছেন। তার বিরুদ্ধে মামলার সংখ্যা ৮৭।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও একই কারাগারে রয়েছেন। বুধবার সকালে কারাগারে তার সহধর্মিণী আফরোজা আব্বাসও স্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।
তিনি বলেন, ‘উনার শরীরটা একেবারেই ভালো না। গত কয়েকদিন কঠিন কষ্টের মধ্যে তাকে দিনযাপন করতে হয়েছে। প্রথম দিন থেকে তিন দিন মহাসচিব এবং উনাকে নর্মাল কয়েদিদের সঙ্গেই ফ্লোরে কম্বল বিছিয়ে ঘুমাতে হয়েছে। গতকাল রিট করার পর উনাদেরকে ডিভিশন দেওয়া হয়।’
আফরোজা আব্বাস জানান, আজকে রাজনৈতিক ও মেডিকেল সায়েন্সের কিছু বইপত্র এবং কোরআন শরিফ দিয়ে এসেছি। ওষুধপত্র দেওয়া হয়েছে। শারীরিকভাবে খুব একটা ভালো না হলেও মানসিক শক্তি ও মনোবল দৃঢ় আছে। নেতাকর্মীদের খোঁজ-খবরও জেনেছেন তিনি।
জানা গেছে, তিন দিন ডিভিশন না পাওয়ায় রোববার কারাগারের বাথরুমে পড়ে গিয়ে গোড়ালিতে ব্যথা পেয়েছেন মির্জা আব্বাস।
গত শুক্রবার ভোর রাতে ৩টার দিকে গোয়েন্দা পুলিশ উত্তরার বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজাহানপুরের বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায়। পরদিন সন্ধ্যায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার সংখ্যা ৫৭। ১/১১ সময়ে গ্রেপ্তার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেও কয়েক দফা কারাগারে যান মির্জা আব্বাস।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
