“ইটস দ্যা ব্যাগ” অস্ট্রেলিয়ার অন্যতম উল্লেখযোগ্য ক্রিসমাস আপীল চ্যারিটি কার্যক্রম। শেয়ার দ্যা ডিগনিটি সংস্থা প্রতি বছর ১৮ থেকে ২৭ নভেম্বর ‘ইটস দ্যা ব্যাগ’ নামের এই চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে থাকে।
গত ২৬ নভেম্বর (শনিবার) সিডনিতে ‘পড়ুয়ার আসর’ এর সদস্যরা এই চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহণ করে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নানা ধরণের প্রয়োজনীয় হাইজিন এবং টয়লেট্রিজ প্রোডাক্টস কেনাকাটা করার পরে সেগুলো বিভিন্ন বাহারি হ্যান্ড ব্যাগে সুন্দর ভাবে প্যাক করে কলেকশন বুথে দেয়া হয়। সবার সামান্য প্রচেষ্টায় সুবিধা বঞ্চিত মানুষদের একটা দিনকে আনন্দময় করে তোলার পাশাপাশি তাদের বিশেষ প্রয়োজন মেটানোর সামগ্রী হয়ে উঠতে পারে তাদের জন্য অপ্রত্যাশিত সুন্দর ক্রিসমাস উপহার।
উল্লেখ্য, পড়ুয়ার আসরের সদস্যরা প্রতি দুই মাসে একদিন পাঠসভার আয়োজনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকেন। আগামী বছরগুলোতেও তারা বিভিন্ন চ্যারিটি বা গঠনমূলক কাজে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
