কানাডার ক্যালগেরির স্ক্যান্ডেনেভিয়ান সেন্টারে অংকন আর্ট স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলনী।
এ উপলক্ষে আলোচনা সভা, চিত্রকলা প্রদর্শনী ও মনোরম সাংস্কৃতিক সন্ধ্যায় মঞ্চস্থ হয় নাটক ‘লক ডাউন’। অনুষ্ঠানের সিংহভাগজুড়ে আর্ট স্কুলের শিশু-কিশোররা অভিনয়, নাচ ও গানের মাধ্যমে দর্শকের বিনোদিত করে দৃষ্টি আকর্ষণ করে।
বায়াজিদ গালিবের লেখা নাটক লক ডাউন দিয়ে অনুষ্ঠানের শুরু। নাটকের চরিত্রের সবাই ক্যালগেরির বাসিন্দা। তারা বিভিন্ন রূপে তাদের অভিনয় দিয়ে করোনাভাইরাসের করুণ অবস্থা ও পরবর্তীতে এর প্রতিকারের চিত্র তুলে ধরে। শিশুদের চমৎকার সংলাপ আর অভিনয় দর্শক উপভোগ করেন।
নাটকটির নির্দেশনায় ছিলেন গুরু প্রসাদ। শব্দ ধারণ ও শব্দ সংযোজনে গুরু প্রসাদ, পূর্বাশা চৌধুরী। তীর্থ সান্যাল ও গুরুপ্রসাদ দেবাশীষ। পোশাক পরিকল্পনায় জেরিন তাজ, সহযোগিতায় লোপামুদ্রা সান্যাল, নন্দিনী ভৌমিক, হামিদা নাসরিন প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রূপক দত্ত এবং সহযোগী ঝুমকা দত্ত। উপস্থিত ছিলেন ক্যালগেরির জেরিন আট স্কুলের শিশু, তাদের অভিভাবক এবং ক্যালগেরির সুধীজনরা।
প্রবাসে বাঙালিরা তাদের কর্মব্যস্ত জীবনের অবসরে ফেলে আসা মাতৃভূমিকে প্রতিনিয়ত অনুভব করেন। সে অনুভব থেকেই তাদের সন্তানদের পরিচয় করিয়ে দিতে চান দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে। ক্যালগেরিতে এ কাজে যারা নিরলস, তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একজন চিত্রশিল্পী ও ভাস্কর জেরীন তাজ। এ কাজটি আরও ভালোভাবে করার জন্য তিনি ক্যালগেরিতে একটি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেছেন। তার প্রেরণায় ও প্রশিক্ষণে এ স্কুলে শিশুরা তাদের পরিচিত পরিবেশের পাশাপাশি আঁকে বাংলার মাঠ, নদী, গাছপালা, কুঁড়েঘর ও মেঠোপথের ছবি। বাঙলার সৌন্দর্যকে তিনি মূর্ত করে তোলেন তাদের হাত দিয়ে। হৃদয় ছুঁয়ে যাওয়া শিশু কিশোরদের এই অংকন ফিরিয়ে নেয় শৈশবের সেই দিনগুলোতে।
অনুষ্ঠানের আয়োজক ও অংকন আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিত্রশিল্পী ও ভাস্কর জেরিন তাজ জানান, দীর্ঘদিন প্রবাসে থাকলেও নিজ দেশের কথা ভুলি কি করে। তাই তো ছোট ছোট শিশু-কিশোরদের অংকনের মধ্য দিয়ে আমার বাংলার সেইরূপ খুঁজে পাওয়ার প্রয়াসে আজকের এই আয়োজন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
