মহিষের গুঁতোয় আহত হয়েছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। রবিবার বিকেলে টেকনাফ সদরের সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাবেদ ইকবাল।
জানা যায়, রবিবার বিকেলে সমুদ্র সৈকত এলাকায় মহিষের লড়াইয়ের আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদি। লড়াই চলাকালীন একটি মহিষের শিংয়ের গুঁতোয় মাটিতে পড়ে যান তিনি। পরে বদিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভাগ্য ভালো থাকায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন সাবেক এই সংসদ সদস্য। ছুটে আসা মহিষের সিংয়ের গুঁতোয় আহত হয়েছেন তিনি। ষাঁড়ের পায়ে পিষ্ট হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত।
উল্লেখ্য, আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি তিনি।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
