ফুটবল বিশ্বকাপ ঘিরে সারা বিশ্বের নজর এখন কাতারে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের কৃষ্টি-কালচারকে তুলে ধরতে চিত্রাংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে বাংলাদেশ ডে নামে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান করেছে কাতারে বাংলাদেশ দূতাবাস।
বিশ্বকাপকে কেন্দ্র করে এডুকেশন সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ডে। প্রথম দিনে দর্শনার্থীদের ছিল উপচেপড়া ভিড়। মূলত বাংলাদেশে কৃষ্টি কালচার, সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই আয়োজন। নকশী কাঁথা, জামদানি, পিঠে পুলিসহ ঘরের তৈরি বিভিন্ন খাবার তুলে ধরেন নারী উদ্যোক্তারা।
দূতাবাসের লেবার মিনিস্টার ড.মুস্তাফিজুর রহমান বলেন, এই মেলার মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশি বিভিন্ন কর্মীর সুযোগ হয়েছে এই দেশটিতে। সামনে দিনে তাদের জন্য সুযোগের পরিধি আরও প্রসারিত করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশের দূতাবাস।
প্রবাসীদের মিলনমেলার পাশাপাশি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও চিরন্তন বাউল সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাড়তি আনন্দ ছিল অন্যতম আকর্ষণ। বিভিন্ন পর্যটকদের পাশাপাশি এই আয়োজন সফল করতে বাংলাদেশ দূতাবাস, কমিউনিটি ও নারী উদ্যোক্তাদের সংগঠন অনন্যার অংশগ্রহণ ছিল অন্যতম।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
