অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ চালানোর দক্ষতা নিয়ে তার প্রশংসা করা হয়েছে। যা কিনা বাংলাদেশিদের জন্য অত্যন্ত সুখকর বিষয়।
সম্প্রতি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে একটি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাবটিতে শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিভিন্ন কাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে।
লেবার পার্টির লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য শওকত মুসেলমানি গত ১০ নভেম্বর ২০২২ স্থানীয় সময় সকাল ১০টায় প্রস্তাবটি সংসদের উচ্চ কক্ষে আলোচনার জন্যে তুলে ধরেন। প্রস্তাবটিতে শেখ হাসিনা ও তার সরকারের সফলতার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের পদ্মা সেতু, ভারতের সাথে পানি চুক্তি, পাহাড়ি এলাকার শান্তি চুক্তি এবং ৭২ বছরের অবহেলিত ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে কূটনৈতিক সফলতা অন্যতম।
শওকত মুসেলমানি বলেন, বিশ্বে নারী নেতৃত্বে শেখ হাসিনা সমাদৃত এবং তার অবদান অনস্বীকার্য। উল্লেখ্য, যে ভারতকে বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময় চুক্তি করার জন্য তাদের দেশের সংবিধান সংশোধন করতে হয়েছে।
সংসদীয় প্রস্তাবটিতে প্রবাসী বাংলাদেশি নেতা গামা আব্দুল কাদিরের নাম উল্লেখ করা হয়েছে। গামা কাদির বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন সংগঠক এবং বাংলাদেশ এসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার প্রাক্তন সভাপতি। বিভিন্ন জনকল্যাণমূলক কাজের জন্য তিনি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে অতি পরিচিত ও অত্যন্ত জনপ্রিয় একটি নাম। বাংলাদেশ সরকারের ইতিবাচক দিকগুলো রাজ্য সংসদে প্রস্তাব আকারে আনার পেছনে তার অক্লান্ত পরিশ্রম কাজ করেছে।
অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা মনে করে অস্ট্রেলিয়ার মতো গণতান্ত্রিক একটি দেশে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডের প্রশংসা করে সংসদীয় প্রস্তাব অনুমোদিত হওয়াতে তাদের মুখ উজ্জ্বল হয়েছে। প্রধানমন্ত্রী সমগ্র দেশের, শুধু আওয়ামী লীগের নয়, তাই বিদেশে একটি সংসদে এ ধরনের অনুমোদিত প্রস্তাব বাংলাদেশকেই সম্মানিত করেছে। অস্ট্রেলিয়ান সংসদে বাংলাদেশকে কোন সংসদীয় প্রস্তাব গত ৫০ বছরে এটাই প্রথম এবং অনুমোদিত।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
