করোনার সময় যে অভিবাসী নারী শ্রমিকরা দেশে ফিরে এসেছেন তারা ৭ শতাংশ এবং পুরুষ অভিবাসী শ্রমিকরা ৯ শতাংশ সুদে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ নিতে পারেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান। তিনি বলেন, এই ঋণ নিতে সার্ভিস চার্জ, প্রসেসিং ফি লাগে না। এ পর্যন্ত ১ লাখ ৫ হাজার অভিবাসী শ্রমিককে ঋণ দেওয়া হয়েছে। তবে তাদের খেলাপি ঋণ রয়েছে কি না তা খোঁজখবর নিয়ে ঋণ দেওয়া হয়।
সিডব্লিউসিএস আয়োজিত ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় আজ রোববার সকাল ১০টায় সিরডাপ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মজিবর রহমান এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম বলেন, ‘অভিবাসী নারী শ্রমিক ছয় মাসের মধ্যে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরত এসেছে প্রমাণ করতে পারলে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা দেওয়া হবে। কী কী যোগ্যতা থাকলে নারী শ্রমিকরা বিদেশে চাকরি করতে যেতে পারবেন এর সঠিক একটি নির্দেশিকা থাকা দরকার।
‘ভাষার ব্যবহার, খাবারের অভ্যাস, কাজের দক্ষতা- এসব বিষয়ে আমাদের দেশের চেয়ে ফিলিপাইন, ভারতের নারীরা স্মার্ট। যার কারণে তারা বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের চেয়ে বেতনও বেশি পায়।’
তিনি আরও বলেন, প্রত্যেক অভিবাসী শ্রমিককে দুটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে তারা ক্ষতিগ্রস্ত হবেন না।
সিডব্লিউসিএসের সভাপতি অধ্যাপক ইশরাত শামীমের মতে, ‘অভিবাসী নারী শ্রমিকরা দেশে ফিরে এলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ফেরত আসা অভিবাসী নারী শ্রমিকদের জীবন মানোন্নয়নে আমরা কাজ করছি।’
More Stories
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
