উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও দেশবাসীর কাছে নৌকা মার্কায় ভোট চাইলেন বঙ্গবন্ধু কন্যা, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোর শামস উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় ভাষণে তিনি ভোট চান। যশোরের জনসমুদ্রের মাধ্যমে অনানুষ্ঠানিক নির্বাচনী প্রচারের কাজ শুরু করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে দেশসেবার সুযোগ দেবেন কিনা- বিশাল জনসমুদ্রের সামনে প্রধানমন্ত্রী এমন প্রশ্ন ছুঁড়ে দিলে উপস্থিত উপস্থিত সর্বস্তরের লাখ লাখ মানুষ মুখে হ্যাঁ বলে এবং দু’হাত তুলে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বিগত নির্বাচনে যশোরের সব আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকায় ভোট দিয়ে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য যশোরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। করোনার সময়ে বিশ্বের অনেক দেশগুলোতেও যখন অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল, তখনও আমরা বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী রাখতে পেরেছি। রিজার্ভ নিয়ে কথা বলা হয়, ব্যাংকে নাকি টাকা নেই বলে গুজব রটানো হয়। আমাদের রিজার্ভ যথেষ্ট মজবুত আছে, প্রত্যেক ব্যাংকে যথেষ্ট পরিমাণ অর্থ আছে। অনেক রেমিটেন্স আসছে, দেশে বিনিয়োগও বাড়ছে। সারা বিশ্ব যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।
রিজার্ভ নিয়ে সমালোচনার জবাবে সরকারপ্রধান বলেন, রিজার্ভ কোথাও যায়নি, মানুষের কল্যানেই লেগেছে। দেড়শ’ ডলারের গম আমাদের ৬০০ ডলারে কিনতে হচ্ছে। আমরা আমদানি করছি যাতে যেন কোন ঘাটতি না থাকে। আর আমি বারংবার দেশবাসীকে অনুরোধ জানাচ্ছি যে, কারোর এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। পতিত জমিতে যার যা ইচ্ছে উৎপাদন করুন। যাতে আমাদের কারোর কাছে হাত পেতে বা চেয়ে আনতে না হয়। তাই যে যা পারেন ঘাটতি মেটাতে নিজেরা উৎপাদন করুন।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
