দক্ষিণ কোরিয়াকে একহাত নিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। তিনি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে ‘মূর্খ’ এবং যুক্তরাষ্ট্রের ‘বিশ্বস্ত কুকুর’ হিসেবে অভিহিত করেছেন। বৃহস্পতিবার সরকারি সংবাদ মাধ্যম সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ কথা জানিয়েছে।
সম্প্রতি উত্তর কোরিয়া আন্ত:মহাদেশীয়সহ একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এ প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়া বলেছে, তারা পিয়ংইয়ংয়ের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
দক্ষিণ কোরিয়ার বক্তব্যের সূত্র ধরে কিম ইয়ো জং বলেছেন, জঘন্য এই পদক্ষেপে স্পষ্টত এটিই দেখা যাচ্ছে যে, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কট্টর ও বিশ্বস্ত কুকুর।
তিনি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার ওপর নির্বিচারে চাপানো এই নিষেধাজ্ঞায় আমি বিস্মিত হচ্ছি। দক্ষিণ কোরিয়ার গ্রুপটি যেন যুক্তরাষ্ট্রের ছুড়ে দেওয়া মাংসের ওপর দৌড়ানো একটি বন্য কুকুর। এটি এক অপরূপ দৃশ্য!’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
