ওয়াজ মাহফিলে রাজনৈতিক বক্তব্য এবং ব্যক্তিবিশেষের নামে বিদ্বেষমূলক বক্তব্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য ব্যবস্থা নিতে পুলিশের সব ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে পুলিশ অধিদপ্তরের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১১ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওয়াজ মাহফিলের বিষয়টি আলোচনায় আসে। আসন্ন শীত মৌসুমে ধর্মীয় ওয়াজ মাহফিলে রাজনৈতিক কিংবা ব্যক্তিবিশেষের নামে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন সংসদীয় কমিটির সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
বৈঠকে তিনি বলেন, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় হিংসা, বিদ্বেষ বা উসকানিমূলক কোনো বক্তব্য দেওয়া যাবে না। পরে বৈঠকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
