যুক্তরাষ্ট্র মিশিগানে গভর্নরস সার্ভিস অ্যাওয়ার্ড পেলেন বংশোদ্ভূত বাংলাদেশি রেবেকা ইসলাম। সম্প্রতি ডেট্রয়েটের ফক্স থিয়েটারে এই পুরস্কার প্রদান অনুষ্টিত হয়েছে। করোনার সময় উল্লেখযোগ্য সহায়তা দেওয়ার কারণে তিনি গভর্নরস সার্ভিস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।
গভর্নরস সার্ভিসে সেই ব্যক্তিদেরকে পুরস্কৃত করা হয় যারা কমিউনিটিতে খাদ্য বিতরণ, স্বাস্থ্যসেবা ও সচেতন, সামাজিক শিক্ষা সেমিনার, পরামর্শ দান, স্থানীয় ব্যবসায় সহায়তা, ভোটের অধিকারসহ নানা ধরনের সেবার মাধ্যমে নিজেদের সম্প্রদায়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে।
মিশিগানে গভর্নর বলেন, ‘আমরা রেবেকার জন্য গর্বিত। তাকে আমাদের দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পেয়ে সম্মানিত।’
রেবেকা ইসলাম বলেন, ‘আমি যেভাবে আমার পরিবার ও আমার পরিচিতদের কষ্টে থাকতে দেখেছি ভবিষ্যতে যেন তারা কখনোই এমন কষ্টে না থাকে তার জন্য চেষ্ঠা করে যাব। দেশের সকল নাগরিককে কথা বলার অধিকার, অংশগ্রহণ করার ক্ষমতা দিতে হবে। এটাই নাগরিক অধিকার। আমি সবাইকে নিয়ে কমিউনিটিতে ভালো কাজ করে যেতে চাই।’
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
