কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আর তাই এই জয়কে স্মরণীয় করে রাখতে বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। খবর খালিজ টাইমস।
মঙ্গলবার (২২ নভেম্বর) গ্রুপ ‘সি’ এর ম্যাচে লুসাইল স্টেডিয়ামে ৪ টায় মাঠে নামে টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা ও সৌদি আরব। প্রথমার্ধ শেষে সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেয় লিওনেল মেসি। সেই লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।
তবে বিরতি থেকেই ফিরেই জোড়া গোল করে ম্যাচে লিড নেয় সৌদি আরব। ম্যাচের ৪৭ মিনিটে অসাধারণ গোল করেন আল সেহরি। ম্যাচে এখন ১-১ গোলে সমতা আনে সৌদি আরব। তবে ম্যাচেরে ৫৩ মিনিটে একক প্রচেষ্টায় অসাধারণ এক গোলে সৌদি আরবকে ম্যাচে লিড এনে দেয় আল দাউসারি।
এরপর অনেক চেষ্টা করেও গোল করতে ব্যর্থ হয় মেসি-ডি মারিয়ারা। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে ইতিহাস রচনা করে সৌদি আরব। আর ইতিহাস গড়া এমন জয়ের জন্য সৌদি আরবে একদিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার।
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
