ওমানে সড়ক দুর্ঘটনায় এরশাদ (৫০) নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মালিখিল গ্রামে। তার বাবার নাম বজলুল হক ভুঁইয়া।
জানা যায়, মঙ্গলবার ওমানের বারকা লুলু মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টায় কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
প্রায় ৩০ বছর ধরে ওমানে বসবাস করছেন এরশাদ। তিনি বারকা অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে কসমেটিক্সসহ বিভিন্ন আসবাবপত্র বিক্রি করতেন। প্রতিদিনের মতো আজ মঙ্গলবার সকালে কাজের জন্য বের হয়ে রাস্তা পাড় হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এরশাদের স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শীঘ্রই তার মরদেহ দেশে আনা হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
