বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাতে হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘ ছয় বছরের শাসনামলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক-স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী এবং জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন।
বক্তারা আরও বলেন, আজ দেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে। এ থেকে উত্তরণের জন্য দেশ-বিদেশের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ৭ নভেম্বরের চেতনায় সবাইকে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে এ অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
সভায় বক্তব্যে রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা ইউসূফ কামাল, রাজু আহমদ তালুকদার, তারেক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, সাইফুল ইসলাম মানিক, অ্যাডভোকেট সামসুজ্জামান বাবলু, ময়নুল হক, ওয়াসিমুজ্জামান রনি, মঞ্জুরুল করিম তুহিন, মোস্তাক আহমেদ, মেহেদী হাসান, পারভেজ আহমদ, রেজাউল হাসান, কামাল হোসেন লিলু, মোশারফ হোসেন চৌধুরী লিটু ও কাজী এবাদ। কোরআন তিলাওয়াত করেন দেওয়ান আবু হুরায়রা।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
