মার্কিন কৃষ্ণাঙ্গ নারীকে শ্লীলতাহানির অপরাধে যুক্তরাষ্ট্রের বোস্টনের এক আওয়ামী লীগ নেতাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
তাঁর নাম আসিফ আহমেদ চৌধুরী ওরফে আসিফ বাবু (৬২)। তিনি নিউ ইংল্যান্ড (বোস্টন) আওয়ামী লীগের (ইউসুফ-ইকবাল) সহসভাপতি। বোস্টন সংলগ্ন মেডফোর্ডের এই বাসিন্দা বোস্টনভিত্তিক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সাবেক সভাপতি। তাঁর দেশের বাড়ি চট্টগ্রাম জেলার পাহাড়তলীর থানার কাটতলী গ্রামে।
স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সালেম সিটির সুপিরিয়র কোর্টের বিচারক টমাস ড্রেচসলার এ রায় ঘোষণা করেন।
ওই নারীকে গালাগালি, শ্লীলতাহানি এবং ধর্ষণ ছাড়াও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছিল আসিফ বাবুর বিরুদ্ধে। তবে তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগে গত ১৪ অক্টোবর আদালত আসিফের জামিন প্রত্যাহার করেন। সপ্তাহব্যাপী বিচারিককার্য শেষে তাকে কারা হেফাজতে রাখার আদেশ দেন। ৮ নভেম্বর আসিফ বাবুকে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত দণ্ডাদেশে প্রদান করা হলো।
ভুক্তভোগী নারী বিচারকদের জানান, দুই বছর আগে ফেসবুক মার্কেটপ্লেসে বাসা ভাড়ার বিজ্ঞাপন দেন আসিফ বাবু। তখন রুমটি নেওয়ার পরিকল্পনা করেন ওই নারী। ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর আসিফ বাবু ভাড়ার চুক্তি সইয়ের বৈঠকের সময় ওই নারীর ওপর অশ্লীল আক্রমণ করেন।
নারীর ৯ বছর বয়সী মেয়ে বিচারকদের জানান, ‘অনেক বিশৃঙ্খলার’ শব্দে জেগে উঠে তিনি শোবার ঘরে উঁকি দিয়ে দেখতে পান আসিফ বাবু তার মায়ের উপরে দাঁড়িয়ে আছেন। পরে মেয়েটি পুলিশের জরুরি নম্বর ৯১১-তে ফোন করেন।
সালেম পুলিশ অফিসার জোনাথন স্প্রিংগার ঘটনাস্থলে পৌঁছে আসিফ বাবুকে ওই নারীর সঙ্গে ঝগড়া করতে দেখেন বলে জানান। তিনি দুজনকে আলাদা করেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
