সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে নিজের হার এখনো স্বীকার করেননি। এরই মধ্যে ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। তাই ট্রাম্প জানালেন- আগামী সপ্তাহে বড় ঘোষণা দেবেন তিনি।
মধ্যবর্তী নির্বাচন ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। নির্বাচনকে কেন্দ্র করে জোর প্রচারণা চালিয়েছে ক্ষমতাসীন ডেমোক্রেট শিবির। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে মাঠে নেমেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও। পিছিয়ে নেই রিপাবলিকান শিবির। কারণ এই নির্বাচনের ফলাফল পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে।
এদিকে, গত কয়েক মাস ধরেই রিপাবলিকান রাজনীতিবিদ ট্রাম্প আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, তিনি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান। মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি বলেছেন, ‘এই নির্বাচন থেকে নজর সরানো যাবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ… আগামী ১৫ নভেম্বর, মঙ্গলবার আমি বড় একটি ঘোষণা দিবো ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগোতে’।
সাম্প্রতিক কালে অন্যসব পরাজিত প্রেসিডেন্ট রাজনীতি ছেড়ে দিয়েছেন। কিন্তু ট্রাম্প তেমনটা করেননি। তিনি এখনও ২০২৪ সালের নির্বাচনের মাধ্যমে হোয়াইট হাউসে ফিরে আসার ব্যাপারে আগ্রহী বলে দৃশ্যত মনে হচ্ছে। ফলে সংসদের এই মধ্যমেয়াদী নির্বাচন তার হাতকে হয় শক্তিশালী করবে বা তার সব আশা গুঁড়িয়ে দিতে পারে।
যদিও এই নির্বাচনে তার ওপর কোন ভোট হচ্ছে না, কিন্তু তার নির্বাচিত কয়েক ডজন প্রার্থী যুক্তরাষ্ট্র জুড়ে গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
More Stories
ইরানের সঙ্গে প্রধান প্রধান বিষয়ে ঐকমত্যের দাবি ট্রাম্পের
পারস্য উপসাগর অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ...
বহু বছর ধরে সাহায্য নেওয়া কিছু দেশ এখন আমাদের সহায়তা করতে আগ্রহী নয়: ট্রাম্প
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে অংশ নিতে মিত্র দেশগুলোর অনীহায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার...
মার্কিন প্রেসিডেন্টের সামরিক ক্ষমতা সীমিতকরণে ভোট দেবেন সিনেটররা
গ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে স্থানীয় সময় বুধবার মার্কিন সিনেটে যুদ্ধ ক্ষমতা...
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
