ব্রিটিশ বাংলাদেশি হুজহু’র (Who’s Who) ১৩তম প্রকাশনা ও অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণ আসরের পর্দা উঠবে ৮ নভেম্বর। লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে এ অনুষ্ঠান আয়োজন করা হবে।
সোমবার (৩১ অক্টোবর) বিকেলে এ উপলক্ষে পূর্ব লন্ডনের এলএমসির সেমিনার রুমে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বাংলামিডিয়ার অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ বাংলাদেশি হুজহু’র ১৩তম আসরকে সামনে রেখে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে প্রথমেই হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার আনোয়ার বাবুল উপস্থিত সাংবাদিকদের স্বাগত জানান।
পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন হুজহু’র প্রতিষ্ঠাতা ও বাংলা মিরর’র সম্পাদক আব্দুল করিম গণি। তিনি বলেন, নতুনত্ব নিয়েই প্রতি বছর এই প্রকাশনা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান করে আসছি। হুজহু’র ২০২২ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছে মিডিয়া, সমাজ সেবা, সিভিল সার্ভিস, ব্যবসা, রাজনীতি, ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশিরা।
তিনি আরও বলেন, ব্রিটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশিদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র ধারাবাহিক প্রয়াস এটি। এ প্রকাশনার দীর্ঘ ১২ বছর অতিক্রম করতে পেরে আমরা আনন্দিত। এই উদ্যোগ শুধু সফল মানুষদের পরিচিতি তুলে ধরতে নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে শেকড়ের সঙ্গে সেতুবন্ধন ও সৃষ্টিশীল মহৎ কাজে প্রেরণা জোগাবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
