পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানের ওপর দুই বন্দুকধারী হামলা চালিয়েছিল। এদের মধ্যে এক জনের পিস্তল নিয়ে এবং অপর এক জন স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিল।
হামলাকারীদের মধ্যে এক জনকে পিটিআইয়ের সমর্থকরা ঘটনাস্থলেই আটক করেছে। পরে তাকে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করা হয়।
পাকিস্তানের জিও টিভি এক হামলাকারীর স্বীকারোক্তিমূলক ভিডিও প্রকাশ করেছে। এতে ওই হামলাকারী জানিয়েছে, সে ইমরান খানকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু সৌভাগ্যবশত ইমরান খান বেঁচে গেছেন।
হামলাকারী বলেছে, ‘ইমরান খান মানুষদের বিভ্রান্ত করছিলেন। আমার কাছে এটি সহ্য হয়নি। তাই আমি তাকে গুলি করেছি। তাকে হত্যার চেষ্টা করেছি। আমি শুধু খানকেই গুলি করেছি, অন্য কাউকে নয়।’
এই হামলার পরিকল্পনার পেছনে অন্য কেউ ছিল কিনা জানতে চাইলে হামলাকারী বলেছে, ‘আমি হঠাৎ করে এই পরিকল্পনা করেছি। এর পেছনে অন্য কেউ নেই।’
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
