ইমরান খানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন ৩০ বছর বয়সের এক যুবক। ইমরানের ওপর যখন গুলি হামলা চালানো হচ্ছে, তখন হামলাকারীর পিছনেই ছিলেন তিনি। ঠিক সময়ে হামলাকারী যুবকের বন্দুক ধরা হাতটি টেনে নেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয় ছয় রাউন্ড গুলি। যা হয়তো ইমরানের বুকে লাগতে পারত। তবে লাগেনি। বদলে গুলি এসে লাগে ইমরানের পায়ে। জখম হলেও প্রাণে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান।
মোক্ষম মুহূর্তের একটি ছবি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। সেখানে বন্দুক হাতে দেখা যাচ্ছে হামলাকারীকে। তবে তার বন্দুকটির নল আকাশের দিকে তাক করা। কারণ পেছন থেকে তার বন্দুক ধরা হাতটি টেনে ধরেছেন ওই যুবক। তার পরনে লাল, সাদা ও নীল রঙের একটি টি-শার্ট ছিলো। খবর আনন্দবাজার পত্রিকার।
ওই বন্দুক থেকে মোট ছয় রাউন্ড গুলি চলেছে। লক্ষ্যে লাগেনি। তবে লাগলে একা ইমরান নয়, আরও অনেকেরই প্রাণ যেতে পারত। সেই পরিণামের কথা ভেবেই ওই যুবককে নায়কের আসনে বসিয়েছেন অনেকেই। একটি টিভি ফুটেজে দেখা যাচ্ছে তাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকেরা। তার ছবির নিচেও ‘হ্যাশট্যাগ আওয়ার হিরো’ অর্থাৎ আমাদের নায়ক লিখেও পোস্ট করেছেন ঘটনাস্থলে উপস্থিত ইমরানের সমর্থকেরা। পাকিস্তানের কোনো সংবাদ সংস্থাই এখনো ওই যুবক নাম-পরিচয় জানায়নি।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
